ফেইক সংবাদ ও ভিডিও শনাক্তের লক্ষ্যে বরিশালে সাংবাদিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে কর্মশালার উদ্বোধন করেন বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন। মূলধারার গণমাধ্যমের নাম ব্যবহার করে ফেইক নিউজ ও ভিডিও চিত্র কীভাবে শনাক্ত করা যায় তা নিয়ে কর্মশালায় আলোচনা হয়।