নারায়ণগঞ্জের বন্দরে চাঞ্চল্যকর রাজিব হোসেন জয় (৩৪) হত্যা মামলার প্রধান আসামি আয়াত (২৮) ও তার ভাই সিফাতকে (২৩) গ্রেফতার করেছে র‍্যাব। গতকাল বিকালে র‍্যাব-১১-এর সিপিএসসির কোম্পানি অধিনায়ক মেজর সোহেল আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে গত শনিবার ফতুল্লা রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।