জয়পুরহাট সদর উপজেলার গতনশহর রাস্তার মোড়ে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে আহত হয়েছেন ২৯ যাত্রী। শহরের পাঁচবিবি-জয়পুরহাট সড়কে গতকাল ভোররাতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন। আহতদের সবার বাড়ি পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের বিভিন্ন এলাকায়।
তাদের মধ্যে ২১ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন রফিকুল ইসলাম (৫০), চান
মিয়া (৪০), পয়কাম
আলী (৩৫), রিপন
(৩২), রমজান
আলী (৩০), আবু
হানিফা (৩০), বাকের
আলী (২৮), ইশতিয়াক
(২২), মাহাবুল
(২৩), জিসান
(১৮), রিয়া
(১৫), করকনি
(১৫), মৌসুমী
(২৪), লিজা
(১৮), শাপলা
(২৩), মারুফা
(৩০), আশা
মনি (২৩), মাসুদা
(৩২), শিউলি
(২০), ফাতেমা
(২০) ও হাজেরা বেগম (২৩)।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের ছুটি শেষে ‘আনাছ
পরিবহন’ নামের যাত্রীবাহী একটি বাস পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের বিভিন্ন এলাকার যাত্রীদের নিয়ে ঢাকা যাচ্ছিল। পথে জয়পুরহাট সদর উপজেলার গতনশহর এলাকায় এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপরই উল্টে যায়। এতে বাসের ২৯ যাত্রী আহত হন।
জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক (চলতি দায়িত্ব) মো. শওকত আলী জোদ্দার বলেন, ‘দুর্ঘটনার
খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। এরপর আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়।’
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম দুর্ঘটনার বিষয়ে বণিক বার্তাকে বলেন, ‘চলন্ত
যাত্রীবাহী বাসটি উল্টে চারটি চাকাই ওপরে উঠে যায়। বাসটি সড়কে হেলেদুলে আসছিল বলে আহত যাত্রীদের অনেকে অভিযোগ করেছেন। বাসের চালক নেশাগ্রস্ত ছিলেন বলেও ধারণা করা হচ্ছে। চালক ও সহকারী দুজনেই ঘটনার পর পরই পালিয়ে গেছেন। আহত বাসযাত্রীদের স্বজনদের খবর দেয়া হয়েছে।’










