কাপ্তাই হ্রদের পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নে অনিয়মসহ বিভিন্ন অভিযোগে রাঙ্গামাটি জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সকাল সাড়ে ১০টায় দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেনের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় এডিবির অর্থায়নে ৩৩৪ কোটি টাকা ব্যয়ে প্রকল্প বাস্তবায়নে কার্যাদেশ না মেনে নিম্নমানের কাজের অভিযোগ তদন্ত করেন দুদক কর্মকর্তারা।
দুদকের অভিযান
কাপ্তাই হ্রদের পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নে অনিয়মসহ বিভিন্ন অভিযোগে রাঙ্গামাটি জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
কাপ্তাই হ্রদের পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নে অনিয়মসহ বিভিন্ন অভিযোগে রাঙ্গামাটি জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।










