নেত্রকোনা সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন গতকাল উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে জেলা শহরের আরামবাগ এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু। সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার ফয়েজ আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান অসিত কুমার সরকার সজল, পৌর মেয়র নজরুল ইসলাম খান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম শেখ, জেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার নুরুল আমিন প্রমুখ।