চুয়াডাঙ্গার দামুড়হুদায় দুটি প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কোমল পানীয় উৎপাদনসংক্রান্ত তথ্য ও ক্রয়সংক্রান্ত কাগজপত্র না থাকায় মেসার্স কালাম স্টোরের মালিক আবুল কালামকে ৭০ হাজার এবং অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি পণ্য সংরক্ষণের অভিযোগে মেসার্স গাউছিয়া ফুডের মালিক হাফিজুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জব্দ করা ১৫০ বস্তা কোমল পানীয় ধ্বংস করা হয়। গতকাল বেলা সোয়া ১১টা থেকে ২টা পর্যন্ত উপজেলার কার্পাসডাঙ্গায় এ অভিযান পরিচালনা করা হয়।
জরিমানা
চুয়াডাঙ্গার দামুড়হুদায় দুটি প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
চুয়াডাঙ্গার দামুড়হুদায় দুটি প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।










