বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম অবশেষে পর্যটকের জন্য উন্মুক্ত হচ্ছে। আগামী সোমবার থেকে সেখানে ঘুরতে যেতে পারবে পর্যটকরা। গতকাল বান্দরবান জেলা প্রশাসনের এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত বছরের ১৪ জুলাই রুমা ও থানচি উপজেলায় স্থানীয় এবং বিদেশী পর্যটকের ভ্রমণসংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার হলেও রোয়াংছড়ি থেকে তুলে নেয়া হয়নি। গতকাল জেলা ম্যাজিস্ট্রেট শাহ্ মোজাহিদ উদ্দিন স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রোয়াংছড়ির দেবতাখুম পর্যটন এলাকায় পর্যটকের ভ্রমণসংক্রান্ত নিষেধাজ্ঞা ২২ জানুয়ারি থেকে প্রত্যাহার করা হলো। পর্যটককে দুর্গম এলাকায় যাওয়ার আগে প্রশাসন থেকে আইন-শৃঙ্খলাসংক্রান্ত হালনাগাদ তথ্য সংগ্রহের পরামর্শ দেয়া হয়েছে।










