মাদারীপুরে আড়াই হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অভিযানে বাধা দেয়ার অপরাধে এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়। গতকাল সদর উপজেলার কালিকাপুর ও দুধখালী ইউনিয়নের মধ্যবর্তী হাওর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাইনউদ্দিন।