স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং বাংলাদেশের
জনগণকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।
মঙ্গলবার (২৬ মার্চ) রাষ্ট্রপতিকে পাঠানো এক বার্তায় তিনি এ শুভেচ্ছা
জানান। পাকিস্তান হাইকমিশন বাংলাদেশের ফেসবুক পেজে এ সম্পর্কে জানানো হয়েছে।
অভিনন্দন বার্তায় আসিফ আলি জারদারি বলেন, পাকিস্তান বাংলাদেশের সঙ্গে
ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গভীরভাবে মূল্যায়ন করে। যার মূলে রয়েছে আমাদের ভাগ করা ইতিহাস,
অভিন্ন বিশ্বাস, টেকসই উন্নয়নে অভিন্ন স্বার্থ এবং এ অঞ্চল ও তার বাইরে শান্তি ও সমৃদ্ধি।









