চাঁদপুরে পৌনে চার কেজি স্বর্ণসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়।
আটককৃতরা হলেন—চট্টগ্রামের কোতোয়ালি থানার যতীন্দ্র মোহন
ধরের ছেলে বিকাশ ধর প্রকাশ সুমন (৪৩) ও নেত্রকোনার কেন্দুয়া থানার মাখন চন্দ্ৰ ভৌমিকের
ছেলে মনোরঞ্জন ভৌমিক (৩২)।
পুলিশ সুপার জানান, শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর শহরের বঙ্গবন্ধু
সড়কের আল-আমিন কলেজের সামনে চেকপোস্ট বসিয়ে একটি যাত্রীবাহী সিএনজি তল্লাশি করে কালো
কস্টেপে মোড়ানো ৭টি স্বর্ণের বারসহ দুইজনে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন ৩শ ৫৪
ভরি ৬ আনা ৫ রতি। যার অনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি ১৫ লাখ টাকা।
তিনি আরো জানান, আটককৃতদের সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।










