দিনাজপুরের হিলিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গতকাল কম্পিউটার, ফ্যান এবং উপজেলা স্বাস্থ্য মেডিকেল যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের (ইউজিএসপি) আওতায় এগুলো বিতরণ করা হয়। বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়ন করছে উপজেলা পরিষদ। গতকাল দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এসব সামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে রয়েছে ১১৪টি ফ্যান, দুটি এসি, দুটি ফ্রিজ, ১৬টি কম্পিউটার ইত্যাদি।