ফরিদপুরের ভাঙ্গায় আদেল নামে এক স্কুলছাত্র হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়। গতকাল দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড হয়েছে। আদালতে দোষ স্বীকার করে আসামিরা ১৬৪ ধারায় জবানবন্দি দেন। তবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রমাণ না হওয়ায় মামলার অন্য দুই আসামিকে আদালত খালাস দিয়েছেন বলে জানান পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. সানোয়ার হোসেন।