কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদে ডুবে বিপ্লব (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বিকালে উপজেলার রমনা ইউনিয়নের ভাটপাড়া এলাকার ব্রহ্মপুত্র নদে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিপ্লব দুপুরে ঝাঁকি জাল দিয়ে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে যান। নদে জাল ফেলতে গিয়ে স্রোতের পানিতে তিনি তলিয়ে যান। ১ ঘণ্টা পর স্থানীয়রা ভাটি থেকে তার মরদেহ উদ্ধার করে। চিলমারী নৌ-পুলিশের কর্মকর্তারা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।