টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কদিম খশিল্লা গ্রামে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মিজানুর রহমান বাবুল (৪২) নিহত হওয়ার ঘটনার আসামিদের বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল সকালে কদিম খশিল্লা বাজারে এলাকাবাসী এ মানববন্ধন করে।