পাবনার ঈশ্বরদীতে চার রাউন্ড গুলিভর্তি একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুজনকে আটক করা হয়। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে পৌর শহরের দক্ষিণ নারিচা বকুলের মোড় থেকে তাদের আটক করা হয়। আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. আফজাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।