ঝিনাইদহের মহেশপুর থেকে বিপুল পরিমাণ মাদকসহ ২ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (২ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার আজিম উল আহসান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এর আগে গতকাল  রাতে উপজেলার সীমান্তবর্তী গুড়দহ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটক মাসুম মোড়ল ও ইমরান নাজিরের বাড়ি যশোর জেলায়।

পুলিশ সুপার আজিম উল আহসান জানান, গত রাতে মহেশপুর উপজেলার গুড়দহ বাজারে চেকপোস্ট পরিচালনা কালে সন্দেহভাজন একটি মাইক্রোবাস তল্লাশি করা হয়। সেসময় গাড়ির পেছনে ৩ টি বস্তার ভেতর থেকে ৪০৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃত বিরুদ্ধে মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন -অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) রাজু আহমেদ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান, ডিবি ওসি শাহীন উদ্দিন।