নির্বাচনকালীন সাংবাদিকতা নিয়ে চাঁদপুরে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গতকাল সকালে চাঁদপুর প্রেস ক্লাবে দুই দিনব্যাপী এ কর্মশালা উদ্বোধন করেন জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম সরকার। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন পিআইবির গবেষক ছিদ্দিক ফারুক, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এমএ লতিফ। প্রথম দিনে প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন এনটিভির জ্যেষ্ঠ প্রতিবেদক নিয়ামুল আযীয সাদিক। প্রশিক্ষণে জেলার ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।