বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক
হিসেবে নিয়োগ পেয়েছেন মাহবুব মোর্শেদ। শনিবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব
আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য তাকে
নিয়োগ দেয়া হয়েছে। এ নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত
হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।










