গতকাল সকাল থেকে কর্মবিরতি পালন করে বিক্ষোভ দেখান চালকরা। কর্মসূচি চলাকালে সিএনজিচালক মো. নূরুল ইসলাম নূরু জানান, উপজেলার রৌহা ইউনিয়নে কিছুসংখ্যক চাঁদাবাজ এবং বেশকিছু অটোচালকের কোনো বৈধ কাগজপত্র নেই। নেত্রকোনা মডেল থানার ওসি (তদন্ত) চম্পক দাম জানান, সমস্যা সমাধানে দুই পক্ষের নেতাদের ডাকা হয়েছে। আশা করি বিষয়টি সমাধান হবে।