ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন (ডিকেআইবি) ফেনীর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিকেআইবির কেন্দ্রীয় সভাপতি মো. জিয়াউল হায়দার পলাশ। সভায় প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব সৈয়দ জাহীদ হোসেন।