রাজবাড়ীতে বিনামূল্যে দিনব্যাপী চক্ষুসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে শহরের ডা. আবুল হোসেন ডিগ্রি কলেজে ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। লায়ন্স আই ইনস্টিটিউটের সহযোগিতায় ১০ জন চিকিৎসক সেবা দেন। যেসব রোগীর অপারেশন করা প্রয়োজন হবে তাদের ঢাকায় নিয়ে বিনামূল্যে অপারেশনসহ সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানান ক্যাম্পের সমন্বয়ক মো. আলমগীর হোসেন।
রাজবাড়ীতে বিনামূল্যে চক্ষুসেবা ক্যাম্প
রাজবাড়ীতে বিনামূল্যে দিনব্যাপী চক্ষুসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ীতে বিনামূল্যে দিনব্যাপী চক্ষুসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।










