ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫০ দশমিক ৫৮ কিলোমিটার মহাসড়ক চার লেনের কাজ শুরু হয় ২০২০ সালের ফেব্রুয়ারিতে। এ কারণে ঢাকা-সিলেট মহাসড়কে চলমান সড়কে মেরামত কাজও এক প্রকার বন্ধ হয়ে যায়। ভাঙা সড়কে যানবাহনের ধীরগতির কারণে বাড়ছে যানজট। গতকাল সকালে বিশ্বরোড মোড় এলাকায় একটি গাড়ি আটকে গেলে যানজট তীব্র আকার ধারণ করে। একপর্যায়ে ৩০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। সকাল থেকে শুরু হওয়া যানজট সন্ধ্যা নাগাদ কমে ১০ কিলোমিটারে এসে ঠেকে। যানজটের কারণে শত শত যানবাহন আটকা পড়ে।