‘প্রবাসীরা কল্যাণ, মর্যাদা-আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার’ প্রতিপাদ্য সামনে রেখে ঝালকাঠিতে জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। গতকাল সকালে ঝালকাঠি শিল্পকলা একাডেমি চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের কর্মসূচি উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।