গভর্নমেন্ট অ্যান্ড টেন্ডারার্স ফোরামের (জিটিএফ) উদ্যোগে ইলেক্ট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট বা ই-জিপি বিষয়ক কর্মশালা গতকাল পঞ্চগড় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বিশ্বব্যাংকের সহায়তায় সিপিটিইউর ডিজিটালাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট প্রজেক্টের আওতায় বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) পরিচালক আকনুর রহমান প্রধান অতিথি ছিলেন। জেলা প্রশাসক জহুরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক রিয়াজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।