পাবনা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষায় মেয়াদোত্তীর্ণ লিকুইড টিউব ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকালে শুরু হওয়া করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়।

ভুক্তভোগী জানান, তার করোনা পরীক্ষার জন্য গত জুনে মেয়াদ শেষ হওয়া লিকুইড টিউবে নমুনা নেয়া হয়। নমুনা নেয়ার সময় তিনি মেয়াদোত্তীর্ণ টিউব কেন ব্যবহার করা হচ্ছে তা জানতে চান। এ সময় দায়িত্বরত ব্যক্তিরা এ ব্যাপারে অফিসে অভিযোগ করতে বলেন। ঊর্ধ্বতন মহলে তার কথার কোনো গুরুত্ব পাবে না ভেবে তিনি সাংবাদিকদের শরণাপন্ন হন।

এ ব্যাপারে পাবনা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী জানান, মেয়াদোত্তীর্ণ টিউবে সংগৃহীত নমুনায় সঠিক ফলাফল না-ও আসতে পারে। তাদের কাছ থেকে পুনরায় নমুনা নিতে হবে।

জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর তাত্ক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হয়েছে।