সিরাজগঞ্জে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে চারটি বাস কাউন্টারে ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শহরের বাজার স্টেশন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমুর। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার রুহুল আমিন, বিআরটিএর পরিদর্শক হাফিজুল ইসলাম, যৌথবাহিনী ও পুলিশ সদস্যরা।