বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদসহ মোট ৫ জনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের নিয়োগ বাতিল করা হয়।

নিয়োগ বাতিল হয়েছে এমন ব্যক্তিরা হলেন- বাংলা একাডেমির মহাপরিচালক ড. মো. হারুন-উর-রশিদ আসকারী, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর।

এছাড়া ভারত মিশনের প্রেস উইংয়ের উপ-হাইকমিশনার রঞ্জন সেনের (প্রথম সচিব) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।