জামালপুরের সরিষাবাড়ীতে ‘ইউনিসেফ এইচসিটি ইন্টারভেনশন ইন ফ্লাড অ্যান্ড সাইক্লোন অ্যাফেক্টেড লোকেশনস’-এর কমিউনিটি কনসালটেশন এইচসিটি কার্যক্রমের জন্য গর্ভবতী নারীদের হাউজহোল্ডস রেজিস্ট্রেশন সভা অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন সংঘের আয়োজনে গতকাল দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পশ্চিম বয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। পোগলদিঘা ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক, প্যানেল চেয়ারম্যান আমির হোসেন মনো, ইউপি সদস্য সোনা মিয়া, শামসুল হক, আফজাল হোসেন, উন্নয়ন সংঘের পক্ষে রবিউল সানি রিপন মোল্লাসহ স্থানীয় সুধীজন ও সংগ্রামী নারীরা উপস্থিত ছিলেন।