রিটার্নিং কর্মকর্তাদের কাছে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে গত চার দিনে নির্বাচন কমিশনে (ইসি) মোট ৪৬৯টি আপিল আবেদন জমা পড়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানা গেছে।
নির্বাচন কমিশন জানায়, আপিল দাখিলের শেষদিন শুক্রবার। এরপর শনিবার থেকে আপিল শুনানি শুরু হবে। প্রতিদিন ৭০টি আবেদনের শুনানি করবে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আপিল আবেদনের প্রথম দিনে ৪২টি, দ্বিতীয় দিনে ১২২টি, তৃতীয় দিনে ১৩১টি এবং চতুর্থ দিন বৃহস্পতিবার সর্বোচ্চ ১৭৪টি আবেদন জমা পড়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, আপিলগুলোর শুনানি আগামী ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যে আপিল নিষ্পত্তির মাধ্যমে প্রার্থিতা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত দেয়া হবে।










