আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মাগুরা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র এবং সাম্প্রদায়িকতা রুখতে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে থাকতে হবে।

স্থানীয় নোমানী ময়দানের আছাদুজ্জামান মিলনায়তনে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুন্সী রেজাউল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক।

এছাড়া বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট আমিরুল ইসলাম এমপি, পারভিন জামান কল্পনা, অ্যাডভোকেট গ্লোরিয়া সরকার ঝর্না এমপি, অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি, অ্যাডভোকেট বীরেন সিকদার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু নাসির বাবলু, সাধারণ সম্পাদক পংকজ কুণ্ডু, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট শফিকুজ্জামান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক খুরশিদ হায়দার টুটুল প্রমুখ।