মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে পাখি দেখতে গিয়ে মাটিচাপায় ৩ শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে ভাটেরার রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তিনজনই ভাটেরার পশ্চিম ইসলাম নগরের বাসিন্দা। এদের মধ্যে সুমন আহমদ (১৪) তছিবুর রহমানের ছেলে, নাহিদ আহমদের (১২) বাবার নাম আব্দুস ছালাম এবং আব্দুল করিমের ছেলে কবির হোসেন (৯)।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রাবার বাগানের ভেতরে ঘাগরাছড়া টিলায় ওই তিন শিশু পাখির বাসা দেখে গর্তে ঢোকে। এরপরই টিলার মাটি ধসে পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে­ক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।