চাঁদপুর শহরের ছায়াবানী রেল সড়কের পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পৌরসভা। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এ অভিযানে প্রধান সড়কের পাশে ও রেলওয়ের জায়গায় গড়ে উঠা ১০টি দোকান উচ্ছেদ করা হয়। অভিযান পরিচালনা করেন পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা। তাদের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ছিলেন। এ সময় উচ্ছেদ কার্যক্রমে বাধা দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। এতে পৌরসভা ও রেলওয়ে কর্মকর্তাদের মধ্যে বাগবিতণ্ডা সৃষ্টি হয়। শেষ পর্যন্ত দ্রুততার সঙ্গে উচ্ছেদ অভিযান সম্পন্ন করা হয়।
অবৈধ স্থাপনা উচ্ছেদ
চাঁদপুর শহরের ছায়াবানী রেল সড়কের পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পৌরসভা।
চাঁদপুর শহরের ছায়াবানী রেল সড়কের পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পৌরসভা।










