সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে যাত্রী বোঝাই নৌকাডুবির ঘটনায় শিশুসহ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অনেক যাত্রী নিখোঁজ রয়েছেন।
আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে যমুনা নদীর স্থলচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে জানান, এনায়েতপুর থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে নৌকাটি চৌহালীর দিকে যাওয়ার পথে স্থলচর এলাকায় ডুবে যায়।
এ ঘটনায় এক শিশু ও এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় এখনো জানা যায়নি।
যমুনা নদীতে নৌকাডুবে শিশুসহ দুজনের মরদেহ উদ্ধার