রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গাছ থেকে পেরেক ও সাইনবোর্ড অপসারণ করেছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। গতকাল বেলা ১১টায় এ কর্মসূচি শুরু করেন তারা। এর আগে শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম কণক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ কাজে আহ্বান জানান। তার পরিপ্রেক্ষিতে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এগিয়ে আসেন। ভবিষ্যতে কেউ যেন এমন কাজ না করে, সেজন্য সতর্কতামূলক নির্দেশনা জারি করা হবে বলে জানিয়েছেন আমিরুল ইসলাম কণক।
পেরেকমুক্ত হলো রাবির গাছগুলো
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গাছ থেকে পেরেক ও সাইনবোর্ড অপসারণ করেছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গাছ থেকে পেরেক ও সাইনবোর্ড অপসারণ করেছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা।










