আবহাওয়াবিদ একেএম নাজমুল হক স্বাক্ষরিত ‘কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা’ শীর্ষক এক বার্তায় গতকাল রাত ৮টায় এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, বুধবার রাত ৮টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর ঝোড়ো হাওয়াসহ কালবৈশাখী বয়ে যেতে পারে। এ সময় বিচ্ছিন্নভাবে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে যেতে পারে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিও হতে পারে বলে সতর্কবার্তায় জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের দেয়া চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়, পাঁচ থেকে সাতদিন হালকা থেকে মাঝারি এবং এক থেকে তিনটি প্রচণ্ড কালবৈশাখী বয়ে যেতে পারে। এর মধ্যে গত শুক্রবার দেশের ২৭ জেলায় তাপপ্রবাহ বেড়ে যায়। পরদিনও অন্তত ১৫ জেলায় তাপপ্রবাহ থাকে। তবে এর পরদিন থেকেই তা কমে যায়। গত রোববার

থেকে গতকাল পর্যন্ত দেশের কোথাও আর তাপপ্রবাহ দেখা যায়নি। যদি কোনো এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ওপরে যায়, তবে সে এলাকায় তাপপ্রবাহ বাড়ছে বলে ধরা হয়।

দেশের বিভিন্ন স্থানে এর পর থেকে বিচ্ছিন্নভাবে ঝড়বৃষ্টি হচ্ছে। এর জন্যই গরম এখন ততটা তীব্র হয়ে ওঠেনি।