চুয়াডাঙ্গায় মানববন্ধন করেছেন পেশাদার মোটরযানচালকরা। পেশাদার মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্সে ভুল হওয়া জন্মতারিখ সংশোধন ও স্মার্টকার্ড পাওয়ার ক্ষেত্রে শিথিলতার দাবিতে এ কর্মসূচি পালন করেন তারা। গতকাল সকাল ১০টায় শহরের শহীদ হাসান চত্বরে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর ও মাগুরা জেলার শতাধিক মোটরযানচালক কর্মসূচিতে অংশ নেন।