দিনাজপুরের হিলিতে লোডশেডিংয়ের প্রতিবাদে সমাবেশ করেছেন বিদ্যুতের গ্রাহকরা। গতকাল হাকিমপুরবাসীর ব্যানারে হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, হিলি স্থলবন্দর থেকে সরকার প্রতি মাসে কোটি কোটি টাকা রাজস্ব পেলেও আমরা ঠিকমতো বিদ্যুৎ পাচ্ছি না। ২৪ ঘণ্টার মধ্যে ৬ ঘণ্টা ঠিকমতো বিদ্যুৎ থাকছে না। এতে বন্দরের কার্যক্রম যেমন ব্যাহত হচ্ছে, তেমনি ব্যবসা-বাণিজ্যে বিঘ্ন ঘটছে।