টাঙ্গাইলে ১৩ জুয়াড়িকে আটক করেছে র‌্যাব। গতকাল ভোরে শহরের আকুরটাকুর পাড়া এসএস যুব সংঘ ক্লাবের ভেতর থেকে তাদের আটক করা হয়। র‌্যাব-১২-এর ৩ নং কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলো বেড়াডোমা এলাকার দুলাল মিয়া ও সোহেল মিয়া, মইশা নন্দলাল গ্রামের আমিনুল ইসলাম, পশ্চিম আকুরটাকুর পাড়া এলাকার ওসমান গনি, ফিরোজ মিয়া, রিফাত মিয়া, আব্দুর রহমান, রানা, ইমন, রিপন, চুহাংগ, আমিন মিয়া, শাকিল মিয়া।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের আকুরটাকুর পাড়া এলাকার এসএস যুব সংঘের টিনশেড ঘরে অভিযান চালানো হয়।