জয়পুরহাট পুলিশ লাইন্স আধুনিক ডাইনিং মেস উদ্বোধন হয়েছে। সোমবার (২৩ আগস্ট) অনুষ্ঠানটি দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম এর সভাপতিত্বে আধুনিক ডাইনিং মেসের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের ডিআইজি মো: আব্দুল বাতেন বিপিএম, পিপিএম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম, অতিরক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো: জাহাঙ্গীর আলম, অতিরক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস. এম সোলায়মান আলী, জয়পুরহাট প্রেসক্লাব এবং জেলা আইনজীবী সমিতি’র সভাপতি এ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, এ্যাড. মোমিন আহমেদ চৌধুরী জিপি, জয়পুরহাট সিআইডি’র অতিরিক্ত পুলিশ সুপার শহীদ সোয়ার্দ্দী, জেলা চেম্বার অব কমার্স ইন্ড্রাস্টিজের সভাপতি আনোয়ারুল হক আনু, জয়পুরহাট ডায়েবিটিস সমিতির সভাপতি আব্দুল আজিজ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, জয়পুরহাট রেড ক্রিসেন্টের সাধারন সম্পাদক গোলাম হক্কানী, জেলা পুলিশিং কমিটির সদস্য সচিব নন্দলাল পার্শী,জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ,ম রনি, ডিএসবির অফিসার ইনচার্জ কাওছার হোসেন, সদর থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেন, কালাই থানা অফিসার ইনচার্জ সেলিম মালিক, আক্কেলপুর থানা অফিসার ইনচার্জ সাইদুর রহমান, ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ নিরেন্দ্রনাথ মন্ডল,পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেবসহ বিভিন্ন পুলিশ কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।










