ঘুষের ৯৩ লাখ টাকাসহ কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার এক সার্ভেয়ারকে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার বিকালে কক্সবাজার শহরের বাহারছড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব। এ ঘটনায় গতকাল মামলা করা হয়।

গ্রেফতারকৃতের নাম মো. ওয়াসিম। তিনি কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার। অভিযানকালে আরো দুই সার্ভেয়ার পালিয়ে গেছেন। তারা হলেন মো. ফরিদ ও মো. ফেরদৌস।

গতকাল দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১৫ রামুর কোম্পানি অধিনায়ক মেজর মেহেদী হাসান।