বরিশালের মুলাদীতে দুটি দেশীয় পাইপগান, ছয়টি কার্তুজ, তিনটি গুলির খোসাসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বেলা ১১টায় বরিশাল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে।