ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগে ফরিদপুর শহরের একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন টিটনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে পাঠায়। বর্তমানে তিনি জেলহাজতে রয়েছেন। ২০১০ সালে যোগদানের পর থেকে গত ১৪ বছরে ছাত্রীদের যৌন নিপীড়নসহ ভয়ভীতি দেখানোর অভিযোগ ওঠে ওই শিক্ষকের বিরুদ্ধে। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরাবর লিখিত অভিযোগ দেয় শিক্ষার্থীরা।
প্রধান শিক্ষক গ্রেফতার
ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগে ফরিদপুর শহরের একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন টিটনকে গ্রেফতার করেছে পুলিশ।
ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগে ফরিদপুর শহরের একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন টিটনকে গ্রেফতার করেছে পুলিশ।










