খাগড়াছড়ির দীঘিনালায় আইন অমান্য করে ইট পোড়ানোর দায়ে চার ভাটা কর্তৃপক্ষকে প্রায় ৩ লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন। শনিবার উপজেলা প্রশাসনের চালানো এক অভিযানে এ অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা স্বর্ণা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীঘিনালায় পাঁচটি ইটভাটা রয়েছে। এর মধ্যে একটি বন্ধ রয়েছে। অন্য চারটি আইন অমান্য করে চলছিল দীর্ঘদিন। এমন তথ্যের ভিত্তিতে ভাটাগুলোয় মোবাইল কোর্ট পরিচালনা করে প্রশাসন। এ সময় নিয়মবহির্ভূতভাবে উপজেলার হেডম্যানপাড়ার এডিবি ব্রিকফিল্ডের লুত্ফুর রহমানকে, মধ্য বোয়ালখালীর কর্ণফুলী ব্রিকফিল্ড নামের দুটি প্রতিষ্ঠানের মালিক পক্ষের রাকিব উদ্দীন ও মেসার্স সেলিম অ্যান্ড ব্রাদার্সের মালিক পক্ষের ওয়াহিদুজ্জামানকে মোট ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।










