বরিশাল বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ কামালের পদত্যাগসহ পাঁচ দাবিতে মানববন্ধন করেছেন সংগঠনের সাধারণ সদস্যরা। গতকাল সকাল সাড়ে ১০টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।