রাজবাড়ীতে মেয়র কাপ টি২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় রাজবাড়ী পৌরসভার ৪ ও ৮ নং ওয়ার্ড অংশ নেয়। এতে ৪নং ওয়ার্ড ৮নং ওয়ার্ডকে ৪২ রানে পরাজিত করে জয়ী হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য কাজী কেরামত আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহাবুর রহমান শেখ, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন প্রমুখ।