নিষেধাজ্ঞা উপেক্ষা করে সচিবালয়ে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করায় গ্রেফতার ২৬ শিক্ষার্থীকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষার (এইচএসসি) পুনর্মূল্যায়নের দাবিতে শিক্ষার্থীরা এ কর্মসূচী পালন করে আসছিলেন।
কারাগারে যাওয়া শিক্ষার্থীরা হলেন— জহিরুল ইসলাম, ফয়সাল হাসান, রায়হান হোসেন, রুবেল আহম্মেদ, রিয়াদ মাহমুদ, মেজবাউল রহমান মিল্লাদ, মেহেদী হাসান, সোহান, ইমরান হোসেন আরমান, মেহেদী হাসান অন্তর, সাগর, রোহান, শাহরিয়ার হোসেন সোয়াদ, আহাম মোল্লা, সোহান, মাসনুন, নাঈম, ইমাম হাসান, শাকিল, সেলিম, সাকলাইন মুস্তাক, হানজালাল, মশিউর রহমান, প্রান্তিক, তাছিম রহমান ও রবিন মিয়া।
মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার সাব-ইন্সপেক্টর (এসআই) একরামুল হক আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানান। আসামিদের পক্ষে আইনজীবীরা জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।









