সাতক্ষীরার শ্যামনগরে কৃষিবিষয়ক প্রশিক্ষণের আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন অ্যাকশন। কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউর আর্থিক সহযোগিতায় গতকাল উপজেলার গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৩ জন নারী ও দুজন পুরুষকে তিন দিনব্যাপী লবণ সহনশীল ফসল ও সবজি চাষবিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়।