মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উদ্যাপন উপলক্ষে ঢাকার তেজগাঁও পুরাতন বিমান বন্দরের জাতীয় প্যারেড স্কয়ারে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমরাস্ত্র প্রদর্শনী-২০২৪ আগামী ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩০ মার্চ প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। সবাই সপরিবারে আমন্ত্রিত।
সমরাস্ত্র প্রদর্শনী এলাকায় কোনো আগ্নেয়াস্ত্র অথবা বিস্ফোরক জাতীয় দ্রব্য বহন না করার জন্য দর্শকদের বিনীত অনুরোধ জানানো হয়েছে। —আইএসপিআর










