সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছে র‌্যাব। এ সময় ৬৬২ বোতল ফেনসিডিল ও ১২ কেজি গাঁজাসহ পাঁচজনকে আটক করা হয়েছে। গতকাল দুপুরে সলঙ্গায় র‌্যাব-১২-এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক মো. মারুফ হোসেন। এর আগে বৃহস্পতিবার রাতে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ফুলকোচায় অভিযান চালিয়ে ১৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এরপর সলঙ্গা থানার ঘুড়কা বেলতলা বাজারে ট্রাক থেকে ৫৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এছাড়া গতকাল একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।