বগুড়ায় আনন্দ মিছিল করেছে ছাত্র-জনতা। এর আগে সাড়ে ১২টা থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা শহরের বিভিন্ন সড়কে আন্দোলন শুরু করে। বেলা দেড়টায় শিক্ষার্থীরা শহরের সাতমাথায় অবস্থান নেয়। স্টেশন রোডে সমবেত হওয়ার চেষ্টা করলে সেনাসদস্যরা তাদের বুঝিয়ে ঘরে ফিরিয়ে দেন। পরে আবারো শিক্ষার্থী ও অভিভাবকরা সড়কে নেমে বিক্ষোভ চালিয়ে যান।